প্রমিত বাংলা নয়, আঞ্চলিক বাংলাই আমাদের মাতৃভাষা। আবার কিছু লোকের মাতৃভাষা প্রমিত বাংলা হয়ে থাকতে পারে। সে যাইহোক, মাতৃভাষাকে প্রত্যেকেই শ্রদ্ধা করেন বলে আমি বিশ্বাস করি। আমি আমার খুবই ঘনিষ্ঠ এবং জন্মভূমির লোকদের সাথে আমার মাতৃভাষাতেই কথা বলি।
কিন্তু এ সময়ে এসে আমাদের বাংলাদেশে যে এক ধরনের শহুরে বাংলা জন্ম নিয়েছে সেটি থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করা উচিৎ। আমি বলছি না যে, আপনাকে এই শহুরে বাংলা থেকে দূরে থাকতেই হবে বা একে বাদ দিতেই হবে, তবুও একটু চেষ্টা করলেও করতে পারেন।
শহুরে বাংলা বাদ দিয়ে যদি আমরা প্রমিত বাংলা উচ্চারণের চেষ্টা করি তাহলে কি আমাদের ক্ষতি হবে?
- মু. মিজানুর রহমান মিজান
ফেব্রুয়ারি ২১, ২০২২
একটি মন্তব্য পোস্ট করুন